BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৪
আজকের সর্বশেষ সবখবর

আরাফাত রহমান কোকো ছিলেন নিভৃতচারী সফল ক্রীড়া সংগঠক: গোলাম মাহমুদ আজম


জুন ২৮, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম মাহমুদ আজম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।

রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াক্ষেত্রে ঐতিহাসিক অবদান রাখেন। তাই বিএনপি আপনাদের ভোটে নির্বাচিত হলে দেশের ক্রীড়াঙ্গন হবে বিশ্বমানের।

লোভাচরা ডেয়াটিল্লা ইয়াং ষ্টার স্পোর্টিং ক্লাব এর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিকালে লোভাচরা ডেয়াটিল্লা ইয়াং ষ্টার স্পোর্টিং ক্লাব এর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সাবেক চেয়ারম্যান ও ১নং লোভাচরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব শমসের আলম এর সভাপতিত্বে ও আজাদুর রহমান এর পরিচালনায়, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জনাব গোলাম মাহমুদ আজম, বিষেশ অতিথি ছিলেন কানাইঘাট বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব খছরুজ্জামান পারভেজ, কতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব কামরুল হাসান চৌধুরী তুহিন, সাবেল কানাইঘাট উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, কানাইঘাট উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাকারীয়া সিদ্দিকী লিটন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, কানাইঘাট উপজেলা যুবদলের সদস্য নুরুল আম্বিয়া, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সুয়েব, সুলতান আহমদ, ফরহাদ সিদ্দিকী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।