BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৬
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে ভোক্তা অধিকার সংস্থার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


জুন ২২, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বনাথ উপজেলায় ভোক্তা অধিকার সংস্থা (সিসিএস) সিলেট জেলার উদ্যোগে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্বনাথ পৌরসভা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য ইনচার্জ মনোয়ার হোসাইন, ইঞ্জিনিয়ার শামীম হোসেইন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান।

সভায় সভাপতিত্ব করেন ভোক্তা অধিকার সংস্থা সিসিএস সিলেট জেলার সম্মানিত কো-অর্ডিনেটর জনাব ইমদাদুল হক জীবন। সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার সিসিএস-এর সক্রিয় সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

সভায় বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ভোক্তা অধিকার আন্দোলনকে আরও বেগবান করার জন্য যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।