BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৫
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ 


জুন ১৫, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : নী জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন বিবি আমেনা নামের একজন গৃহবধূ।

শনিবার (১৪ জুন) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি। মা ও তিন নবজাতক সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তিন সন্তানের জন্ম দেওয়া এই গৃহবধূ সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে প্রসববেদনা নিয়ে বেসরকারি রয়েল হাসপাতালে ভর্তি হন আমেনা। গাইনি বিশেষজ্ঞ ডা. নূরে আখতার সুমির তত্ত্বাবধানে আল্ট্রাসনোগ্রাফি করে তার গর্ভে তিনটি সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর পরিবারের সম্মতিতে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে সফলভাবে অপারেশন সম্পন্ন করেন ডা. নূরে আখতার সুমি। অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. আসিফ ইকবাল।

রয়েল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম বলেন, গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন—এটাই আমাদের বড় সার্থকতা। সবাই নবজাতকদের জন্য দোয়া করবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।