BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেফতার


মার্চ ১৬, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন করাঙ্গি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মোঃ মারুফ মিয়া (৩৭) নামের একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ (সিপিসি-৩) শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামি হবিগঞ্জ জেলার বাহুবল থানার দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

রোববার (১৬ মার্চ) র‌্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।