BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০২
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে মাদক কারবারি গ্রেফতার


জানুয়ারি ২৫, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 বিডিসিলেট ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে জয়নাল (৩৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

গ্রেফতারকৃত জয়নাল ছাতক উপজেলার দক্ষিণ বড়কাপন গ্রামের সুরুজ আলীর ছেলে।

দোয়ারাবাজার থানা পুলিশ সূত্রে জানাযায়, ২৫ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার একটি টিম পান্ডারগাঁও নতুন বাজার(শ্রিপুরবাজার) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জয়নালের কাছ থেকে ১২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন দোয়ারাবাজার থানার এসআই মো. মিজানুর রহমান। এসময় এএসআই আশরাফ খান এবং সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি জানান, গ্রেফতার জয়নালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। তার বিরুদ্ধে আরো সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।