বিডি সিলেট ডেস্ক:: বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
জানা গেছে বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোন যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় আজ সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
অবতরণের পর বিমনটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিস্তারিত আসছে….
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
