BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩০
আজকের সর্বশেষ সবখবর

৪ মাস ১৯ দিন পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন


জানুয়ারি ৮, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত আশিকুল ইসলামের মরদেহ কবর থেকে ৪ মাস ১৯ দিন পর উত্তোলন করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামের নিজ পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়।

জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার দক্ষিণ বনশ্রী জি ব্লকের ১ নম্বর রোডে গুলিতে আশিকুল ইসলাম নিহত হন। ২০ জুলাই আশিকুল ইসলামের বাড়ি নবাবগঞ্জের নরহরিপুর গ্রামে মরদেহ দাফন করা হয়। পরে ৯ সেপ্টেম্বর নিহত আশিকুল ইসলামের মা আলিশা আফরোজ বাদী হয়ে খিলগাঁও থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনের নামে একটি হত্যা মামলা করেন।

মরদেহ উত্তোলনের সময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান এবং সিআইডির পুলিশ পরিদর্শক মো. আ. ওয়াহাব উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঢাকা সিআইডির পুলিশ পরিদর্শক বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আশিকুল ইসলামের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবারও কবরস্থ করা হবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।