BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩০
আজকের সর্বশেষ সবখবর

কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, মানিব্যাগে চাঞ্চল্যকর তথ্য


জানুয়ারি ৬, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক কিশোরীকে (১৫) দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে।

রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের উপকূলীয় বেড়িবাঁধের প্যারাবনে এ ঘটনা ঘটে। ধর্ষণে জড়িত যুবকরা একটি মানিব্যাগ ফেলে যায় ঘটনাস্থলে। ফেলে যাওয়া সেই মানিব্যাগ থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

ধর্ষণের শিকার ওই কিশোরী জানায়, মহেশখালী যেতে গাড়ির জন্য অপেক্ষা করছিল সে।

এ সময় সময় ছোরা ঠেকিয়ে তাকে ২ যুবক প্যারাবনের পাশে নিয়ে যায়। এরপর আরও ছয়জন সেখানে গিয়ে তার ওপর নির্যাতন চালায়। তার অভিযোগ, সড়কে চলাচলরত পথচারী ও গাড়ি চালকদের কাছে সহযোগিতা চাইলেও কেউ সাড়া দেয়নি। এরপর স্থানীয় কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। কিশোরীর দেয়া তথ্যের সূত্র ধরে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ধর্ষণে জড়িত যুবকরা একটি মানিব্যাগ ফেলে যায় ঘটনাস্থলে। যাতে কাগজে লেখা দুটি মোবাইল নম্বর পাওয়া যায়। এরমধ্যে একটি নম্বরে এক পুলিশ কর্মকর্তার নাম লেখা রয়েছে। মানিব্যাগে পাওয়া যায় একজন নারীর ছবিও। এসব নম্বর ও ছবি যাচাই করার কথা বলছে পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।