BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২০
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


জানুয়ারি ৫, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সুনামগঞ্জে ৬৬৫ লিটার চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় মদ পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক এবং ১০টি টিনের ড্রামও জব্দ করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) ভোররাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের হাজীপাড়া যাত্রী ছাউনি সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ সদর থানার ওয়েজখালি এলাকার মোজাফফর আলী (৪৫)। পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বালিপাড়া গ্রামের মো. আল-আমিন (৩৮)।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতার মোজাফফর আলী এবং মো. আল-আমিনকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

ডিবি পুলিশের সাব-ইনস্পেক্টর তানজির আহমেদ জানান, ১৯টি বস্তায় ১ হাজার ৯০০ বোতল মদ একটি মিনি পিক আপে পরিবহনের খবর পেয়ে ডিবি পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।