BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৭
আজকের সর্বশেষ সবখবর

কিভাবে বুঝবেন অ্যান্ড্রয়েড ফোন হ্যাক হয়েছে


ডিসেম্বর ১১, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : বর্তমানে হ্যাকাররা নানাভাবে স্মার্টফোন হ্যাক করছে। প্রযুক্তি যত উন্নত হচ্ছে সেই সাথে হ্যাকারাও নতুন নতুন উপায় বের করছে প্রতারণা করার। ফোন হ্যাক করে ছড়িয়ে দিচ্ছে ম্যালওয়্যার ও ভাইরাস। এরপর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে। সেসব তথ্য দিয়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

আমরা এমন কয়েকটি বিষয় সম্পর্কে জানাব যেগুলো জেনে আপনি নিজের অ্যান্ড্রয়েড ফোন হ্যাকারাদের হাত থেকে রক্ষা করতে পারবেন। যুক্তরাষ্ট্রের বিজনেস বিষয়ক সাময়িকী ফোর্বস এর প্রতিবেন থেকে জানা যায়, ফোন হ্যাক হলে কিছু লক্ষণ দেখা যাবে। চলুন দেখে নেয়া যাক সেসব লক্ষণগুলো।

আপনার ফোন হ্যাক হয়েছে কিনা তা যেভাবে বুঝবেন

ফোনের ব্যাটারির চার্জ চেক করুন

স্বাভাবিকের চেয়ে দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়াও ফোন হ্যাক হয়ে যাওয়ার একটি লক্ষণ। অনেক সময়ে ফোন বন্ধ থাকলেও ভেতরে ভেতরে কিছু কিছু সফ্টওয়্যার চালু থাকে বলে অনবরত চার্জ শেষ হতে থাকে। তবে ফোন সত্যিই হ্যাক হয়ে গিয়ে থাকলে সাধারণ মানুষের পক্ষে তা ধরা সহজ নয়। কাজেই সন্দেহ হলে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেয়াই বুদ্ধিমত্তার পরিচয়। এছাড়া ব্যাটারির চার্জ পর্যবেক্ষণে রাখতে হবে।

অচেনা নম্বর থেকে ফোন বা ম্যাসেজ আসা

বার বার অজানা অচেনা নম্বর থেকে ফোন বা বার্তা আসা ফোন হ্যাক হয়ে যাওয়ার লক্ষণ। আবার আপনার অজান্তেই আপনার মোবাইল থেকে কারও কাছে ফোন বা বার্তা চলে গেলেও তা বিপদের সংকেত হতে পারে। বিশেষত, অজান্তে ফোন বা ম্যাসেজ চলে যাওয়ার ঘটনা ঘটলে অবিলম্বে সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নিতে হবে।

আপনার ফোন বিল বা ডাটাপ্যাক পর্যালোচনা করুন

ফোন হ্যাক হওয়ার আরেকটি চিহ্ন হলো স্বাভাবিকের চেয়ে বেশি বিল বা টাকা কেটে নেয়া। কারণ আপনার ফোন অননুমোদিত কোনো কার্যক্রম পরিচালনা করছে। এমন হতে পারে আমি সারাদিন কোনো ডাটা ব্যবহার না করেও ডাটা শেষ হয়ে যাচ্ছে অথবা টাকা কেটে নিচ্ছে। ফোন হ্যাক হয়ে থাকলে অনেক ক্ষেত্রেই একাধিক অ্যাপ ও সফ্টওয়্যারের মাধ্যমে অজান্তেই ফোনে চলতে থাকে। এই ধরনের অ্যাপ ও সফ্টওয়্যারের মাধ্যমে চুরি হয় তথ্য।

অবাঞ্ছিত পপ আপস

হঠাৎ আপনার ফোনে বিভিন্ন পপ আপস, মেসেজ এবং বিজ্ঞাপন আসতে শুরু করেছে? তাহলে বুঝতে হবে আপনার ডিভাইস কোনো ম্যালওয়্যার বা অ্যাডওয়ার দ্বারা সংক্রমিত হয়েছে।

গ্যালারিতে অবাঞ্ছিত কিছু ঢুকে পড়া

ফোনের ক্যামেরায় যে সব ছবি তোলা হয়, তা সাধারণত গ্যালারিতে সেভ করা থাকে। কিন্তু যে তথ্য বা ছবি আপনি তোলেননি বা আপনাকে কেউ পাঠাননি, তেমন কিছু যদি হঠাৎ ফোনের গ্যালারিতে দেখতে পান, তৎক্ষণাৎ সতর্ক হতে হবে। সাধারণত ভাইরাস আক্রমণেই এমন অদ্ভুত ঘটনা ঘটে থাকে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।