BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৪
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজার স্বামীর হাতে স্ত্রী খুন!


সেপ্টেম্বর ১০, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার (১৯) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামের মন্তাজ মিয়ার মেয়ে।

জানাযায়, সুমাইয়া আক্তারের স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দুই সুপ্তাহ আগে স্বামীকে ডিভোর্স দেন।এই খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে চিলাইপাড় গ্রামে এসে সুমাইয়াকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক স্বামী জাকির হোসেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাও গ্রামের আব্দুল হাশিমের ছেলে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)বদরুল হাসান, ওসি (তদন্ত) শামছ উদ্দিন প্রমুখ

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।