BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪৭
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘদিন বন্ধ থাকার পর কুয়েতে চালু হচ্ছে ফ্যামিলি ভিসা


জানুয়ারি ২৮, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

জিসান মাহমুদ, কুয়েত থেকে : কুয়েতে দীর্ঘদিন ফ্যামিলি ভিসা বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে। তবে থাকছে না আগের নিয়ম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফ্যামিলি ভিসার আইনে পরিবর্তন আনছে।

২৮ জানুয়ারি থেকে ফ্যামিলি ভিসার আবেদন করতে পারবেন প্রবাসীরা।

কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগে ফ্যামিলি ভিসার জন্য বেতন ৮০০ কুয়েতি দিনার হলেই আবেদন করা যেত। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। নতুন নিয়মে ফ্যামিলি ভিসা পেতে হলে ন্যূনতম বেতন ৮০০ কুয়েতি দিনারের পাশাপাশি থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। সেই সঙ্গে মিল থাকতে হবে চাকরির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার।

কুয়েতে জনসংখ্যার কাঠামো নিয়ন্ত্রণ করার জন্য এই আইন হচ্ছে। যা শুধুমাত্র সেই পরিবারের সদস্যদের অনুমতি দেবে যাদের উচ্চ আয় আছে এবং তাদের পরিবারকে একটি সন্তোষজনক জীবনযাত্রার মান প্রদান করবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।