BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০০
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার


সেপ্টেম্বর ৬, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় কৃষিজমি থেকে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক দিনমজুর যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের মাধবছড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রিয়াজ ওই ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাধবছড়া ব্রিজের প্রায় ১৫০ গজ পশ্চিম দিকে ছড়ার তীরের কৃষিজমিতে স্থানীয় কৃষকেরা বুধবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে বড়লেখা থানার ওসি মো. ইয়াদৌস হাসান, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলামসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান।পরে নিহতের মা খনাবি বেগম ঘটনাস্থলে পৌঁছে ছেলের লাশ শনাক্ত করেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারেদৗস হাসান বলেন, ‘রিয়াজের মাথায় একাধিক আঘাত রয়েছে। মুখমণ্ডল ক্ষতবিক্ষত করে চেহারা বিকৃত করা হয়েছে। নিহত ব্যক্তির মা তার লাশ শনাক্ত করেছেন। লাশের পাশ থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।