BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০২
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে দুই দফা সংঘর্ষে আহত ৪০


সেপ্টেম্বর ৫, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে দুই দফা সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শ্যামারগাঁও গ্রামের বর্তমান ইউপি সদস্য ফজল মিয়া ও একই গ্রামের শিশু মিয়ার পূর্ব বিরোধের চলছিল। গতকাল সোমবার রাত ৮টার দিকে ইউপি সদস্য ফজল মিয়ার পক্ষের মেহমান (অতিথি) একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে গ্রামে প্রবেশ করলে প্রতিপক্ষের শিশু মিয়ার ছেলে ইমরান মিয়ার তাদেরকে গালিগালাছ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা উভয়পক্ষকে শান্তি করলেও আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে আবারো দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সংর্ঘষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোবারক হোসেন জনি বলেন, আহতদের মধ্যে লাল মিয়া (৫০), আলমগীর হোসেন (১৯) ও আনা মিয়াকে (২৮) সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষে জড়িত চার জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।