বিডি সিলেট ডেস্ক:: প্রবাসে বাংলা ভাষা চর্চা অটুট থাক যুগ যুগ ধরে এই প্রত্যয়ে আমেরিকা-বাংলাদেশ অনলাইন মেলবন্ধন নিউজ পোর্টাল “ইউ-এস বাংলা ডায়েরি”-র উদ্বোধনী অনুষ্ঠান গত ২ রা জুলাই রোববার দুপুরে মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটি’র এক অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।নিউজ পোর্টালের প্রধান সম্পাদক ও প্রকাশক হারান কান্তি সেনের সভাপতিত্বে ও সম্পাদক, সহ-প্রকাশক সঞ্জয় দেবের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের সভাপতি হেলাল উদ্দিন রানা এবং প্রধান বক্তা ছিলেন ওয়াশিংটন সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি’র চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকবাল ফেরদৌস।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক মাহমুদুল হক লিটু,সাংবাদিক মোঃ নুরুল হাসান (পারভেজ), সাংবাদিক সফিক রহমান,সাংবাদিক জুয়েল খান,আহমেদ শামসুদ্দিন কুটি,কবি নারায়ন গুপ্ত ও কবি জাফর ওবায়েদ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি,সভাপতি ও অতিথিবৃন্দকে নিয়ে কেক কেটে ” ইউ-এস বাংলা ডায়েরি’র শুভ উদ্বোধনী ঘোষণা করেন।
এখন থেকে নিয়মিতভাবে”ইউ-এস বাংলা ডায়েরি” তার কার্যক্রম বিশ্বব্যাপি অব্যাহত রাখবে!
