BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৯
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা আটক


জুন ১৫, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী ও লেহেঙ্গা আটক করেছে ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ জুন) গোয়াইনঘাটের নোয়াকোট এবং সংগ্রাম বিওপি‘র একটি চৌকষ টহলদল চোরাচালানী অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী ও লেহেঙ্গা আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৭৩ লক্ষ ৬৫ হাজার ৬শত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ রিয়াদুল ইসলাম পিএসসি জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সিলেট ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ৪টা মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ নোয়াকোট এবং সংগ্রাম বিওপি‘র দুইটি চৌকষ টহলদল গোয়াইনঘাট থানার ছনবাড়ী বাজারে রোড এবং সিড়িরঘাট নামক স্থানে দুইটি বিশেষ টহল পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি‘র টের পেয়ে মালামাল রেখে পলায়ন করলে বিজিবি সকল মালামাল আটক করা হয়।

উল্লেখ্য, আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।