BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪২
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১০


জুন ১২, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালস এর ওয়াইন এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে একটি বিয়ের বাস। এতে ১০ নিহত ও আহত হয়েছে ২৫ জন। গত রোববার রাতে অনুষ্ঠান শেষ করে ফেরার পথে গ্রেটা হান্টার ভ্যালিতে পৌঁছলে বাসটি উল্টে যায়। বিবিসির খবরে জানা যায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কীভাবে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে ইতোমধ্যে তদন্তে নেমেছে পুলিশ তা খতিয়ে দেখতে। ৫৮ বছর বয়সী বাস চালককে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চাপম্যান বলেন, বিয়ের যাত্রী বহন করা বাসটি উল্টে যায় স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার সময়।

বাস দুর্ঘটনায় আহত ২৫ জনকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টরের করে দুইজনকে হাসপাতালে নেওয়া হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানেস বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।