BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৬
আজকের সর্বশেষ সবখবর

৪নং ওয়ার্ডের টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন


জুন ৩, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: আসন্ন ২১ জুনের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ তোফায়েল আহমদ সেপুলের টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জুন) বাদ আসর নগরীর আম্বরখানা সরকারি কলোনীর গেইট সংলগ্ন এলাকায় এ নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালন করেন আম্বরখানা সরকারি কলোনী জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল গনি।

এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল বারী, বাবুল মিয়া, এনাম আহমদ চৌধুরী, শেখ ময়না মিয়া, মেহেদী হাসান আলমগীর, ফারুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, সমাজসেবক এম বাবর লস্কর, মাওলানা ইসহাক আহমদ, যুব সংগঠক আফিকুর রহমান আফিক, নজরুল ইসলাম, মুক্তার হোসেন, কাউসার আহমদ সহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।