BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৮
আজকের সর্বশেষ সবখবর

আবুল কাশেমের মুক্তির দাবি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র


মে ১৫, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দক্ষিণ সুমরা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা বলেন সরকার আবারও পুরোনো খেলায় মেতে উঠেছে। গ্রেফতার নির্যাতন করে পাতানো নির্বাচন করতে চায় যা বাংলাদেশের মানুষ আর হতে দেবেনা। শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের গ্রেপ্তার ও নির্যাতন করে চলমান আন্দোলন বাধাগ্রস্ত করতে পারবে না তাই গ্রেপ্তার নির্যাতনের ভয় দেখিয়ে জিয়ার সৈনিকদের থামাতে পারবে না।

মিথ্যা মামলায় অন্যয়ভাবে আবুল কাশেম গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে আবুল কাশেম সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী জানান। অন্যথায় যেকোন উদ্বুত্ব যেকোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।