ধর্ম ও জীবন ডেস্ক:: আপনার স্বামীর ফাঁসি কার্যকর হওয়ার আগে বিয়ে করার অনুমতি ইসলামে নেই। স্বামীর ফাঁসি কার্যকর হওয়ার চার মাস দশ দিন পর আপনি অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবেন।
তবে আপনার স্বামী যদি আপনাকে তালাক দিয়ে দেন বা স্বামী কর্তৃকপ্রাপ্ত অধিকার বলে আপনি নিজের ওপর তালাক পতিত করে নেন, তাহলে ইদ্দত তথা তিন প্রিয়ড সমাপ্ত করার পর আপনি অন্যত্র বিয়ে করতে পারবেন।
আল্লাহ বলেন, আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদের ছেড়ে যাবে, তখন সে স্ত্রীদের কর্তব্য হলো নিজেকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা।
তারপর যখন ইদ্দত পূর্ণ করে নেবে, তখন নিজের ব্যাপারে নীতিসংগত ব্যবস্থা নিলে কোনো পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারেই আল্লাহ অবগতি রয়েছেন। [সূরা বাকারা-২৩৪]।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
