BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৯
আজকের সর্বশেষ সবখবর

পেলে মারা গেছেন


ডিসেম্বর ৩০, ২০২২ ৪:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে মারা গেছেন। বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোয় আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত নভেম্বর মাস থেকেই এই হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন সর্বকালের সেরা এই ফুটবলার।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১টায় আন্তার্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করেন পেলে। ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর। এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয় করেন তিনি। তিনি ২০০০ সালে ফিফার সেঞ্চুরির সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। তার একুশ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩টি ম্যাচে ১ হাজার ২৮১টি গোল করেছেন। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭টি গোল।

১৯৭০ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ফিফা গোল্ডেন বল পুরস্কারও জেতেন তিনি। তবে বেশ কয়েকবছর ধরেই শরীর ভাল যাচ্ছে না পেলের। ২০১৫ সালে স্নায়ুর সমস্যায় মেরুদণ্ডে অস্ত্রোপচারও করা হয় তার। কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলের কিংবদন্তি। ২০১৭ সালের ডিসেম্বরে মস্কোয় রাশিয়া বিশ্বকাপের এক অনুষ্ঠানে হুইলচেয়ারে বসা অবস্থাতেই দেখা গিয়েছিল তাকে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।