BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০০
আজকের সর্বশেষ সবখবর

মিশফাক আহমেদ মিশু’র মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক


নভেম্বর ৫, ২০২২ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ সম্মিলিত নাট্য পরিষদ এর সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার (৫ নভেম্বর) ভোরে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শনিবার (৫ নভেম্বর) এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মিশফাক আহমেদ চৌধুরী মিশু’র মুত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।