BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৬
আজকের সর্বশেষ সবখবর

স্বাভাবিক হচ্ছে হোয়াটসঅ্যাপ


অক্টোবর ২৫, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

তথ্য-প্রযুক্তি ডেস্ক:: প্রায় দুই ঘণ্টা অকার্যকর থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে তাৎক্ষণিক বার্তা আদান প্রদানের মাধ্যম হোয়াটস অ্যাপ। অনেক ব্যবহারকারী তাদের হোয়াটসঅ্যাপ স্বাভাবিক হয়ে পুনরায় কার্যকর হয়েছে বলে জানিয়েছেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টার পর থেকে হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার বিষয়টি নজরে আসে।

অনেক ব্যবহারকারীই জানান, তারা হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না অথবা প্রবেশ করতে পারলেও বার্তা আদান প্রদান করতে পারছেন না।

জানা যায়, বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সমস্যা দেখা দেয়।

দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা হবে বলেও জানান হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটা’র এক মুখপাত্র।

এদিকে বাংলাদেশ সময় দুপুর ৩টার পর থেকে অনেক ব্যবহারকারীর জন্যই স্বাভাবিক হতে শুরু করে হোয়াটসঅ্যাপ। সাধারণত এমন ‘আউটরেজ’ এরপর সকল ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে স্বাভাবিক হতে থাকে ডিজিটাল প্ল্যাটফর্ম।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।