বিডি সিলেট :: স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা ও মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৯ অক্টোবর) রাতে সংগঠনের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এসব কমিটি অনুমোদন করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নবগঠিত আহবায়ক কমিটিতে স্থান পেয়েছেন যারা :
সিলেট জেলার আহবায়ক : আব্দুল আহাদ খান জামাল
সদস্য সচিব : শাকিল মোর্শেদ
সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ মিফতাউল কবির
সিলেট মহানগরের আহবায়ক: মাহবুবুল হক চৌধুরী
সদস্য সচিব : আফসর খান
সিনিয়র যুগ্ন-আহবায়ক :আব্দুস সামাদ তুহেল
এদিকে, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
