BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪০
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান


আগস্ট ৩১, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট :: আজ (৩১ আগস্ট) বুধবার সিলেট জেলায় যোগদান করেন সদ্য নিয়োগ প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন। এর আগে তিনি চট্টগ্রাম রেঞ্জের ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ফেনী জেলায় প্রবাসী বান্ধব কর্মকর্তা হিসেবে অধিক পরিচিত মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন ২৫ তম বিসিএস এর একজন কর্মকর্তা। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদায় মৌলিক প্রশিক্ষণের সময় সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বেস্ট ম্যান কাপ অর্জন করেন। মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ সমাপ্ত করে তিনি সহকারি পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ও এ্যাসিসটেন্ট কমিশনার হিসেবে ডিএমপিতে কাজ করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশে থাকাকালে বর্তমান ইন্সপেক্টর জেনারেল অব্ পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) এর স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুমিল্লার মুরাদনগর সার্কেল, গোপালগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ জেলায় সুনাম ও সাহসিকতার সহিত দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি এমটি এন্ড ওয়ার্কসপ এবং অতিরিক্ত দায়িত্বে এআইজি এডুকেশন এর দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইপিও হিসেবে দারফুর সুদানে কাজ করেছেন। ইউএনএএমআইডি এক্সপার্ট হিসেবে জর্ডানের পুলিশ কর্মকর্তাদের নিয়োগ কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছেন।IMG 20220831 WA0032 - Bd Sylhet News

বর্নাঢ্য পেশাগত জীবনে দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোয়াট ও ভিআইপি প্রটেকশন ট্রেনিং গ্রহণ করেছেন। এছাড়াও যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ সিভেনিং স্কলারশীপের আওতায় ডিফেন্স একাডেমী ইউকে থেকে সিকিউরিটি সেক্টর ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট সনদ গ্রহণ করেছেন। সরকারি ও ব্যক্তিগত সফরে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, মিশর জর্ডান, উগান্ডা, তুরস্ক, আজারবাইজান, সংযুক্ত আবর আমিরাতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। মেধাবী এই পুলিশ কর্মকর্তা শিক্ষা জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনকালে অসামান্য কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেন।

পুলিশে যোগদানের পূর্বে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। ব্যক্তি জীবনে এক কন্যা সন্তানের গর্বিত জনক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন এর সহধর্মিনী শামীমা আক্তার রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত।

পুলিশ সুপার, সিলেট হিসেবে যোগদানের প্রাক্কালে তিনি জেলার সকল সহকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।