BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০০
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজারে আ. লীগের ৩ বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার


মে ৩০, ২০২২ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৯ মে) রাতে তাদের দল থেকে বহিষ্কার করা হয় বলে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত তিন নেতা হলেন- বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুকুল হক ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহবাব হোসেন সাজু।

শফিকুর রহমান চৌধুরী জানান, দলীয় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযাী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে তিনজনকে। এছাড়া পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবরে সুপারিশ করা হয়েছে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।