BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৯
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজার পৌর নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের ৩ নেতা বহিষ্কার


মে ৩০, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট:: দলীয় প্রার্থীর বিরুদ্ধে পৌর নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আওয়ামী লীগের (৩) তিনজন কে দল থেকে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

রোববার (২৯ মে) রাতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুস টিটু, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এবং বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী মো: ফারুকুল হক ও বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী আহবাব হেসেন সাজু।

দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা নিম্ন লিখিত ৩ জন বিদ্রোহী প্রার্থীকে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ কর্তৃক গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে সরাসরি বহিষ্কার করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সিলেট জেলা আওয়ামী লীগ বরাবরে আবেদনের পেক্ষিতে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে পরবর্তী কার্যক্রম ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবরে সুপারিশসহ প্রেরন করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।