BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার


এপ্রিল ১৮, ২০২২ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেট মহানগরীর হাওলাদারপাড়ায় নিঁখোজ শিশুকে পাওয়া গেছে। কিন্তু জীবিত নয় মৃত অবস্থায় পাওয়া গেছে। তিন বছর বয়সী শিশু রাহুল দাসের লাশ পাওয়া যায় তার বাড়ির পাশের বাঁশঝাড়ে। সোমবার (১৮ এপ্রিল) সকালে বাড়ির পাশের রাহুলের বাঁশঝাড়ে লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।

নিহত শিশুর স্বজনরা জানান, গেল শুক্রবার দুপুর থেকে স্বজনরা তাকে খোঁজে পাননি। তার লাশ পাওয়ার পর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। একমাত্র ছেলেকে হারিয়ে ওই পরিবারে শোকের মাতম চলছে।

এদিকে তিন বছর বয়সী শিশু রাহুলের নিখোঁজের ঘটনায় শনিবার সাধারণ ডায়রি করেন তার বাবা রুবেল দাস। পেশায় রাজমিস্ত্রী রুবেল দাস সিলেট নগরীর আখালিয়া হাওলাদারপাড়া কালিবাড়ী বাবুল দাসের কলোনিতে ভাড়াটিয়া।

সোমবার সকালে ঘরের প্রায় বিশ গজ দূরে একটি বাঁশঝাড়ে রাহুলের লাশ দেখতে পান প্রতিবেশীরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।