BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০১
আজকের সর্বশেষ সবখবর

আজানের ধ্বনি আমাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করে : ইউক্রেনীয় তরুণী


এপ্রিল ৯, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন। এরই মধ্যে দারুণ একটি সুখবর দিলেন যুদ্ধবিধ্বস্ত দেশটির এক তরুণী। তুরস্কে এসে ইসলাম গ্রহণ করেছেন তিনি।

শুক্রবার আরবি সংবাদমাধ্যম স্কোপ নিউজ বিষয়টি নিশ্চিত করে।

সংবাদমাধ্যমটি জানায়, তুর্কি শহর ইজনিকের এক আলেমের কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হন ওই তরুণী।

নিজের ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি বলেন, ‘প্রথম বার যখন আমি আজানের ধ্বনি শুনি, তখন তা আমার মধ্যে খুব বেশি প্রভাব সৃষ্টি করে। আজানের ধ্বনি আমার শরীরে কাঁপুনি ধরিয়ে দেয় এবং একইসাথে আমার দেহ নিস্তেজ ও ঠান্ডা হয়ে যায়।’

তরুণী আরো বলেন, ‘তখন-ই আমি ইসলাম সম্পর্কে অধ্যয়নের সিদ্ধান্ত নিই। পরে এটিও স্থির করি যে, আমি ইসলামে প্রবেশ করব।’

সূত্র : স্কোপ নিউজ

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।