BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৮
আজকের সর্বশেষ সবখবর

ফার্মেসী থেকে নারীর ৬ টুকরো মরদেহ উদ্ধার: ৩ আসামি ফের রিমান্ডে


ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ফার্মেসি থেকে এক নারীর ছয় টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় তিন আসামিকে ফের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সুনামগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক নুসরাত জাহান রোববার দুপুরে প্রত্যেককে আরও তিন দিন করে রিমান্ড দেন।

আদালত পুলিশের পরিদর্শক বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আসামিদের ৮ দিনের রিমান্ড শেষে সিআইডি আরও ৮ দিনের চাইলে আদালত তিন দিনের রিমান্ড দেয়।’

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে জগন্নাথপুরের একটি ফার্মেসি থেকে শাহানা পারভিন জ্যোৎস্নার ৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ।

৩৮ বছরের জ্যোৎস্না জগন্নাথপুর পৌরসভার নয়াবাজার কলোনিতে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন। তার স্বামী সুরুক মিয়া সৌদি আরব প্রবাসী।

নিহতের ভাই হেলাল মিয়া অভিকে প্রধান আসামি করে ওই দিন রাতেই জগন্নাথপুর থানায় মামলা করেন।

এরপর পুলিশ ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ অভি, মুদি দোকানদার অনজিৎ গোপ ও পাশের অরূপ ফার্মেসির মালিক অসীত গোপকে গ্রেপ্তার করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।