BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৫
আজকের সর্বশেষ সবখবর

পুনাক এর উদ্যোগে ৫শত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ


ডিসেম্বর ২৩, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫ শত হতদরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল এর সভাপতিত্বে ও সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সিলেট এর সভাপতি মাহফুজা শারমিন।

এ সময় প্রধান অতিথি বলেন, পুনাক সব সময় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শীতের এই সময়ে যাতে দরিদ্র মানুষ কিছুটা শীত নিবারন করতে পারে সে লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। এ সময় ৫ শত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সিলেট এর সহ-সভাপতি মুশফিকা মাহফুজ, সহ-সভাপতি কারিশমা আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার মুর্ত্তাজুল ইসলাম (এসএএফ), কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ ফয়েজ আহাম্মদ প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।