BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩১
আজকের সর্বশেষ সবখবর

সিলেট অনলাইন প্রেসক্লাবের ফুটবল প্রতিযোগিতায় রেড টাইটান্স ও গ্রীন ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন


নভেম্বর ২৫, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ফুটবল খেলাকে ঘিরে উৎসবমুখর আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই দল ‘রেড টাইটান্স’ ও ‘গ্রীন ওয়ারিয়র্স’-এর আনুষ্ঠানিক লোগো ও জার্সি উন্মোচন করা হয়েছে।

আজ বুধবার অপরাহ্নে ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দলের লোগো ও জার্সি উন্মোচন করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা উপ-কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রতিনিধি তারেক আহমদ খান।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, খেলা উপ-কমিটির সদস্য সচিব মো. আলমগীর আলম, মবরুর আহমদ সাজু, মিজান মোহাম্মদ, এহিয়া আহমদ, মোহাম্মদ সোহেল মিয়া ও নাহিদ আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ক্রীড়া প্রতিযোগিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি দলগত সংহতি, শৃঙ্খলা ও সহযোগিতার চর্চাকেও উৎসাহিত করে। সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দুই দলের লোগো ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে। আয়োজকরা একটি আনন্দঘন, সুশৃঙ্খল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল আয়োজন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।