BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪২
আজকের সর্বশেষ সবখবর

মুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি অনুষ্ঠিত


নভেম্বর ২৪, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

মুহিবুর রহমান একাডেমিতে আজ মঙ্গলবার প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬।

সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। এ উপলক্ষে শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষ রঙিন সাজসজ্জা ও বাহারি উপকরণে সুসজ্জিত করে তোলে। প্রতিটি শ্রেণিকক্ষ যেন পরিণত হয় আনন্দ ও সৃজনশীলতার একেকটি মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মো. মকদ্দস আলী এবং একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, একাডেমির একাডেমিক কো-অর্ডিনেটরবৃন্দ এবং সকল শিক্ষক-শিক্ষিকা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথিবৃন্দও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং তৈরি করে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। পাঠ্যক্রমের নিয়মিত ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে একাডেমির একাডেমিক কো-অর্ডিনেটরবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য একাডেমি কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।