BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৮
আজকের সর্বশেষ সবখবর

দারিদ্র্য, অভাব ও অপমান থেকে বাঁচার নববী দোয়া


অক্টোবর ২৫, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

মানুষের জীবনে দারিদ্র্য, অভাব ও অপমান এমন কিছু কঠিন পরিস্থিতি, যা তার স্বাভাবিক জীবনযাপন, আত্মমর্যাদা ও মানসিক প্রশান্তিকে ব্যাহত করে। এসব পরিস্থিতিতে ইসলাম মানুষকে হালাল উপার্জন, পরিশ্রম, আত্মমর্যাদা ও আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষা দিয়েছে।

তাই দারিদ্র্য ও অপমান থেকে বাঁচতে যথাসাধ্য চেষ্টা করার পাশাপাশি কোরআন-সুন্নাহয় বর্ণিত দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা জরুরি। এই বিষয়ে মহানবী (সা.)-এর শিখানো চমৎকার একটি দোয়া হলো,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ.

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়ায-যিল্লাতি, ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলাম।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্র্য, স্বল্পতা ও অপমান থেকে। আর আপনার কাছে আশ্রয় চাই, যেন আমি কারও প্রতি জুলুম না করি এবং আমার প্রতিও জুলুম করা না হয়। (সুনানে আবু দাউদ, হাদিস : ১৫৪৪)

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।