BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৭
আজকের সর্বশেষ সবখবর

বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক মাদক কারবারিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ন-২০-৫৮৭৩ নম্বরের একটি গাড়ি আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাহমুদুর রহমান সাইফুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের মো. খোকনের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগে আরও দুটি মামলা রয়েছে। উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও দুটি মামলা রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।