BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১১
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত


সেপ্টেম্বর ১০, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মাধবপুর উপজেলার মনতলা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী দুলাল দেব বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মনতলা থেকে সিএনজি যোগে চুনারুঘাট উপজেলার হরযত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার মাজারে যাওয়ার সময় সাতছড়ি-চাকলা এলাকার ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মৃত্যুবরণ করেন।

দুলাল দেব (৫০) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমহন দেবের ছেলে।

চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

চুনারুঘাট থানার (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।