সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা কমিটি গঠনের লক্ষ্যে এক সভা (৩১ আগস্ট) সোমবার বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা সংগঠক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট এর সদর উপজেলার সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস,মনাই মিয়া, সোহেল আহমদ, কুটি মিয়া, বাবুল হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, কৃষি দেশের অর্থনীতিতে নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ খাত।মোট শ্রমশক্তির ৪৪ভাগ কৃষিতে যুক্ত।রাষ্ট্র ও সরকারের চরম অবহেলার পরেও একক খাত হিসেবে কৃষি জিডিপিতে ১১শতাংশ অবদান রাখছে। বক্তারা বলেন,দেশে চলমান সার সংকটের কারণে কৃষক ফসলি জমিতে সার দিতে পারছে না। সময়মতো সার না দিতে পারায় ফসলের ক্ষতি হচ্ছে। আবার কিছু স্থানে অনেক ডিলার বেশি দামে সার বিক্রি করছে, ফলে কৃষকের লোকসান আরো বেড়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে অবিলম্বে কৃষকদের পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত, সার সহ কৃষি উপকরণের দাম কমানো, দুর্নীতিবাজ ডিলারসহ সার কেলেংকারির সাথে জড়িত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা ক্ষেতমজুরদের সারা বছরের কাজ, গ্রাম-শহরে শ্রমজীবীদের জন্য আর্মি রেটে রেশনিং এবং অগ্রাধিকার ভিত্তিতে দুর্নীতি, দলীয়করণমুক্ত ভাবে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদানের আহ্বান জানান।
সভায় জুবায়ের আহমদ চৌধুরী সুমন কে আহ্বায়ক,রুমন বিশ্বাস কে যুগ্ম আহ্বায়ক, প্রীতম দাস কে সদস্য সচিব ও আনোয়ার হোসেন,মনাই মিয়া, সোহেল আহমদ, কুটি মিয়া,আলী হোসেন , বাবুল মিয়া কে সদস্য করে ৯সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা কমিটি গঠন করা হয়।
