BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৫
আজকের সর্বশেষ সবখবর

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিসিক’র সামনে অবস্থান কর্মসূচী বুধবার


আগস্ট ২৯, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৮ আগষ্ট) সন্ধ্যা ৭টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৩২তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখল, ভয়াবহ যানজট, অবৈধ ষ্ট্যান্ড, যত্রতত্র অবৈধ পার্কিং ও স্থায়ী দোকানীদের দোকানের বিভিন্ন পণ্য সাটারের বাহিরে রেখে সাধারণ জনগণের হাঁটাচলার ব্যাঘাত ঘটানোর বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ২ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের সামনে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে নাটক ও আইওয়াশবিহীন স্থায়ী সমাধানের দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় সাংগঠনিক কর্মসূচী ও কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না। সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, এম.এ আলী জালালাবাদী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, মোঃ ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহেল আলী, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে ক্বারী মোঃ ইছহাক আলী, মোঃ আব্দুল আহাদ, মানিক চন্দ সরকার, হরিমোহন রায়, হাফিজ আব্দুল্লাহ আল মামুন ও মইনুল ইসলাম।

সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।