BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৭
আজকের সর্বশেষ সবখবর

কিন্তু আমি তো প্রেম করি না: পরীমণি


আগস্ট ৩, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। এবার ‘প্রেমিকা দিবসে’ পাওয়া রহস্যময় এক শুভেচ্ছাবার্তা ঘিরে নতুন করে কৌতূহলের জন্ম দিলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। ছবিগুলোতে দেখা যায়, তার জন্য পাঠানো হয়েছে ‘প্রেমিকা দিবসের’ শুভেচ্ছাসহ একটি কেক এবং হাতে লেখা একটি চিঠি। শুভেচ্ছা পাঠানো ব্যক্তির পরিচয় পুরোপুরি আড়ালেই রেখেছেন এই অভিনেত্রী। ছবিগুলোর সঙ্গে ছোট্ট কিন্তু রহস্যে মোড়া একটি ক্যাপশনও দিয়েছেন। তিনি লিখেছেন, “কিন্তু আমি তো প্রেম করি না।”

এই এক বাক্য দিয়েই নতুন করে আলোচনার আগুন জ্বালিয়েছেন পরীমণি। শুভেচ্ছা পাঠানো ব্যক্তি কে? পরীমণির জীবনে কি সত্যিই কোনো বিশেষ মানুষ এসেছেন? না কি এটি নিছকই বন্ধুত্বের প্রকাশ? এমন নানা প্রশ্নে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।

ভক্তদের কৌতূহল বাড়লেও এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি পরীমণি। রহস্যের জট খুলে বরং সেটি আরো গভীর করেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর পোস্টে অসংখ্য ভক্ত ‘প্রেমিকা দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই আবার মন্তব্যে জানতে চেয়েছেন, কে সেই রহস্যময় শুভাকাঙ্ক্ষী, যে কেক আর হাতে লেখা চিঠি পাঠিয়ে বিশেষ দিনে চমকে দিয়েছেন পরীমণিকে। যদিও শুভেচ্ছা পাঠানো ব্যক্তির পরিচয় এখনো অজানা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।