সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রুমেল আহমদ রুশনের পিতা হাসিদ মিয়া (৮০) এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
শনিবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর নিবাসী রুমেল আহমদ রুশনের পিতা হাসিদ মিয়া ছিলেন একজন ধার্মিক, সজ্জন, পরোপকারী ও এলাকার বিশিষ্ট মুরব্বী। দোয়া করি মহান রাব্বুল আল আমিন যেন মরহুম হাসিদ মিয়াকে জান্নাত নসিব করেন এবং শোকাহত পরিবার পরিজনদের সবর করার তাওফিক দান করেন। আমিন
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
