BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে একদিনে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু


মে ২২, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে একদিকে যেমন বাড়ছে হাম উপসর্গ নিয়ে রোগীর ভর্তির সংখ্যা তেমনি মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেটের ১ জন, সুনামগঞ্জের ৩ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছে। শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে।

মারা যাওয়া ৫ শিশু হলো হবিগঞ্জের নবীগঞ্জের আব্দুল মালিকের ৫ মাস বয়সী মেয়ে রাইসা, সুনামগঞ্জের ছাতকের ইশাক আলীর ৬ বছর বয়সী ছেলে আলী আফসান, দিরাইর মুসাদ্দিক মিয়ার ১০ মাস বয়সী মেয়ে মুসলিমা, সদরের ৪ বছর ২ মাস বয়সী শামিমা ও সিলেট সদরের বাহরাম আহমেদের ১ বছর ২ মাস বয়সী ছেলে মো. রাশেদ আহমেদ। তাদের মধ্যে রাইসা ও আলী আফসান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, মুসলিমা ও রাশেদ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং শামীমা মারা যায় সুনামগঞ্জ সদর হাসপাতালে।

শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন রোগী ভর্তি হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন, ওসমানী হাসপাতালে ৫৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন হয়েছেন। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।