BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৩
আজকের সর্বশেষ সবখবর

আম্বরখানা থেকে কিশোর নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা


মে ২১, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীরর আম্বরখানা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার ১৯ মে রাত সাড়ে ১০টায় আম্বরখানা থেকে সে নিখোঁজ হয়।

নিখোঁজ মো: তানজিদ হোসাইন (১৫) সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন অর্নব মিরের ময়দান এলাকার মোঃ শফিকুল ইসলাম ও হাসির দম্পতির ছেলে।

পরিবার জানায়, মো: তানজিদ হোসাইন নগরীর আম্বরখানার একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে। প্রতিদিনের ন্যায় সে গত মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে বাসার আসার হন্য বের হয় কিন্তু সে সময়মতো আসেনি। তখন তার মোবাইল বন্ধ থাকায় ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের নিকট ফোন দিলে তিনি জানান সে দোকান থেকে বাহির বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু সে বাসায় আসেনি। তাকে অনেক খোঁজাখুজিঁ করে তার সন্ধান না পেয়ে তার খোঁজে বুধবার (২০ মে) কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। কোতোয়ালী থানায় করা জিডির নম্বর ২২০৫।

নিখোঁ মো: তানজিদ হোসাইনের পরনে ছিল কালো শার্ট ও প্যন্ট।

মো: তানজিদ হোসাইনকে যদি কেউ কোথাও দেখে থাকেন কিংবা তার সম্পর্কে কোনো তথ্য থাকলে ০১৭৯২- ৫১৪৪০৫ এই নাম্বারের যোগাযোগ করার জন্য পরিবার অনুরোধ জানিয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।