BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২১
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে যাত্রীসহ দুজন নিহত


মে ২০, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতুর উত্তর পাড়ে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চালক ও যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ ৮-১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ মে) দুপুরে সড়কের আহসানমারা সেতুর উত্তর পাশে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লেগুনাচালক শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের আব্দুল হাসিমের ছেলে ইব্রাহিম আলী (২৬) এবং যাত্রী সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি দূরপাল্লার বাস সুনামগঞ্জ শহরে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে একটি লেগুনা আসছিল। পথে আহসানমারা সেতুর উত্তর পাশে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এ ঘটনায় নারী ও শিশুসহ ৮-১০ যাত্রী আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।