সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ও সংস্কৃতিকর্মী শাহজাহান শাহেদের পিতা আব্দুছ ছালাম (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৭মে ) সন্ধ্যায় তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচিত ওয়ার্ড সদস্য ছিলেন। পাশাপাশি একজন সমাজ সংস্কারক হিসেবে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শাহজাহান শাহেদের পিতার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
