BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৫
আজকের সর্বশেষ সবখবর

স্বামী-সন্তান ফেলে প্রেমিকের হাত ধরে উধাও ‘ডিজে সুমাইয়া’


মে ১৫, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামে স্বামী ও তিন সন্তান রেখে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাউল শিল্পী ডিজে সুমাইয়ার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে গত রবিবার (১০ মে) বাড়ি থেকে চলে যান সুমাইয়া। এরপর আত্মীয়-স্বজন ও বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মাকে হারিয়ে তিন সন্তান এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বলে জানিয়েছে পরিবার।

স্বামী খোকন মিয়া জানান, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। দীর্ঘ প্রায় এক দশক ধরে গান-বাজনা করেই সংসার চালিয়ে আসছিলেন তারা। তার অভিযোগ, আগে থেকেই ওই যুবকের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক ছিল। ঘটনার পর থেকে সুমাইয়ার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও যোগাযোগ করা হলেও তারা কোনো তথ্য দিতে পারেননি।

স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, অভিযোগ পেলে গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বামী খোকন মিয়া জানিয়েছেন, তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।