আগামীকাল শনিবার সিলেটের পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ আগমন উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকে আমরা জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। প্রধানমন্ত্রীর এই সফর সিলেটের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন আশার আলো সঞ্চার করবে বলে আমরা বিশ্বাস করি।
সিলেটের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জান-মাল রক্ষার্থে ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের প্রধান দাবিগুলো হলো:
১. স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ পুরো হাওর অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্থায়ী বাঁধ নির্মাণ এবং নদী খননের মাধ্যমে দীর্ঘমেয়াদী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা।
২. কৃষক পুনর্বাসন: বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষীদের ক্ষতিপূরণ প্রদান এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা।
৩. অবকাঠামো উন্নয়ন: সিলেট নগরীর ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং টেকসই উন্নয়ন।
৪. শিক্ষা ও স্বাস্থ্যসেবা: সিলেটের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন প্রকল্প গ্রহণ।
আমরা আশা করি, প্রধানমন্ত্রী তাঁর এই সফরের মাধ্যমে সিলেটের গণমানুষের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং সিলেটের উন্নয়নে যুগান্তকারী ঘোষণা প্রদান করবেন।
ধন্যবাদান্তে
তালুকদার মোঃ মকবুল হোসেন, প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমম্বয়ক *ভাসানী জনশক্তি পার্টি
