BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলার মানোন্নয়ন করতে খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে


এপ্রিল ৩০, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দুপুর ২.০০ ঘটিকায় ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে সিলেট কল্যাণ সংস্থার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাংগঠনিক নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খীদের নিয়ে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার পূর্বে এমসি কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সুস্থ দেহ ও সতেজ মন গঠনে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা পেশী শক্ত ও সুঠাম করে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং মানসিক প্রশান্তি ও একাগ্রতা বাড়ায়। খেলাধুলা মানুষকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখে এবং নেতৃত্ব, শৃঙ্খলা ও দলবদ্ধ হয়ে কাজ করার মনোভাব তৈরি করে, যা একটি সুস্থ জাতি গঠনে অপরিহার্য। বক্তারা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে খেলাধুলার ক্ষেত্রে প্রকৃতভাবে প্রতিষ্ঠিত করতে সর্বপ্রকার খেলাধুলার মানোন্নয়ন করতে খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ মহিবুর রহমান মুহিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, বিভাগীয় কমিটির সদস্য অবিনাশ চন্দ্র দাস, সুবাস সেন, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সাংগঠনিক নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্খীদের মধ্য থেকে কবি মকসুদ আহমদ লাল, পংকজ মজুমদার, সুনিল সরকার, সাজ্জাদ আহমদ সাজু, তাপস কুমার সরকার, মোঃ আব্দুল ফজল, সজীব আহমদ বেলাল, নাহিদ হোসেন ইমন, রেজোয়ান আহমদ, শাকিল আহমদ, রোমেন আহমদ, এস.এস মাহিন, রায়হান ইসলাম, আবুল কাশেম নয়ন ও শিশু প্রতিনিধি মোঃ তানজিদ আহমদ আনন্দ।

ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয় মোঃ মহিবুর রহমান মুহিবের দল ও রানার্সআপ হয় মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের দল। বলবদল খেলায় বড়দের মধ্যে ১ম দ্বীপক রঞ্জন রায় তালুকদার, ২য় হুমায়ুন রশিদ চৌধুরী, ৩য় মোহাম্মদ আব্দুস সালাম, ছোটদের মধ্যে ১ম মোহাম্মদ মাহফুজুর রহমান, ২য় মোঃ মাহবুব ইকবাল মুন্না, ৩য় মোহাম্মদ আব্দুস সালাম, হাড়িভাঙ্গায় একমাত্র বিজয়ী মোঃ ফুজায়েল আহমদ, বালতিতে বল নিক্ষেপ ১৫ ফুট দূরত্বে একমাত্র বিজয়ী কবি মকসুদ আহমদ লাল, ১০ ফুট দূরত্বে বিজয়ী মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সুধাংশু শেখর দাস, অবিনাশ চন্দ্র দাস।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।