সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রবাসী মো. রুবেল আহমেদ নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাতে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম।
তিনি পরিবারের বরাতে জানান, রুবেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তিনি কুলাউড়া ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত মো. রইছ আলীর একমাত্র ছেলে। রুবেল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
