BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৯
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে আ. লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার


ডিসেম্বর ২২, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য নূরু মিয়া (৫৫), বড়লেখা উপজেলার ৮ নম্বর দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মিলাদ হোসেন (৪৬), কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ (৩৩), কুলাউড়া উপজেলার ২ নম্বর ভুকশিমইল ইউপি আওয়ামী লীগের কর্মী জাকির হোসেন (৩৫), রাজিব আহমেদ দিনার (৪৮), মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী রাজু আহমদ (৪৫), মৌলভীবাজার সদর উপজেলার ৯ নম্বর আমতৈল ইউপি ওয়ার্ড যুবলীগ সক্রিয় কর্মী সাজ্জাদুর রহমান (৪৬), রাজনগর উপজেলার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুবলীগের সভাপতি রেদুয়ান আহমেদ (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।