BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫০
আজকের সর্বশেষ সবখবর

মিশিগানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের মত বিনিময় সভা


অক্টোবর ২৩, ২০২৫ ৬:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::- গত ১৯ অক্টোবর ২০২৫ রোববার আমেরিকার মিশিগানের হ্যামট্রাম্যাক শহরের গেইট অব কলম্বাস’ হলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রবাসী বাংলাদেশীদের সাথে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ওয়াসিকুজ্জামান রনির সঞ্চালনায় ,পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশী কমিউনিটি’র উদ্যোগে সভায় দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির তার বক্তব্যে সিলেটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করে প্রবাসীদের সিলেটে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন, বিগত সরকারের আমলে সিলেট বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে l আগামীতে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত প্রবাসী সিলেটিরা বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তাকে প্রশ্ন করলে,তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর অত্যন্ত সাবলীলভাবে দেন।

তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন,প্রবাস জীবনের কর্ম ব্যস্ততার মাঝেও আপনারা এসে আমাকে যে ভালবাসা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ l তিনি তার বক্তব্যে বলেন, “আগামী নির্বাচনে সিলেট-১ আসন থেকে আমি একজন প্রার্থী সবার সাহায্য ও সহযোগিতা কামনা করছি। পরিশেষে আয়োজকরা উপস্থিত সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সুন্দর ও সফল করার জন্য ধন্যবাদ জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।